Tuesday, March 30, 2021

(BUET) এর ভতি পরিক্ষায় ১ম -২০ তম কারও ছাত্র জীবনের পাঠ্যভ্যাস, অনুশীলন, পাঠ পরিকল্পনা বা সাফল্যের রহস্য কী।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ভর্তি পরীক্ষায় ১৯ তম স্থান অধিকার করছেিলাম, সেই সুত্রে উত্তর দিচ্ছি-

পাঠোভ্যাস নির্ভর করে কোন স্তরে পড়াশোনা করছেন তার উপরে, তবে এইচএসসির কথা বললে কলেজের শুরুর দিন থেকেই প্ল্যান ছিলো "বুয়েটে চান্স পেতেই হবে", সেই ফাস্ট ইয়ার এই বুয়েটে কোশ্চেন ব্যান্ক জোগাড় করে রেখেছিলাম,ক্লাসের সাথে তাল মিলিয়ে কেন জানি পড়তে পারতাম না, নিজের মতো করে পড়তাম শুধু এই মাথায় রেখে পরীক্ষার আগে সিলেবাস শেষ করা লাগবে, নিজে নিজেই পড়তাম,এক বুয়েটের ভাই এর কাছে শেষে কিছুদিন পড়া বাদে এইচএসসিতে কোনো কোচিং করি নাই,পরিকল্পনা ছিলো একটাই যত তাড়াতাড়ি পুরো বই শেষ করা যায়, কলেজের সিলেবাস যাই হোক না কেন, আর ইন্টারের লাইফে রুটিন ছিলো একটাই—

কলেজ থাকলে কলেজে যাওয়া -বাসায় আসা মাত্রই পড়তে বসা-ঘুমানোর আগ পর্যন্ত পড়া

কলেজ না থাকলে সারাদিন রাতই পড়া

আর মূলত বুয়েটে টপ করলেই সেরাদের সেরা হয়ার কিছুই নাই,আর আসলেই বুয়েট টপ করা খুব হার্ডও না,ইন্টারের শুরুর দিন থেকে রেগুলারলী প্ল্যান করে পড়লেই হয়, আসলে যত উচ্চস্তরে যাবেন স্বাভাবিক ভাবেই পড়াশোনার চাপ বাড়বে, স্কুলে যত পড়তেন কলেজে তার থেকে বেশী পড়বেন, ভার্সিটিতে আরও বেশী কিন্তু কেন জানি আমাদের দেশে অদ্ভুদ কিছু ধারনা প্রচলিত ফলে দেখা যায় কলেজে উঠে অনেকেই পড়াশোনা কমিয়ে দেয়,এইজন্যই ইন্টার বা আ্যডমিশনে অকুল পাথারে পড়তে হয়

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home