Tuesday, May 18, 2021

জিয়াউর রহমানের নাম কেন সবার মুখে মুখে

জিয়াউর রহমানের পাঁচ বছরের শাসনে প্রতি মাঘের শেষে বর্ষন হয়েছিল কিনা তা কেউ হিসাব রাখেনি, তবে এই পাঁচ বছরে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি । অতি বর্ষনের বন্যা না, খরা না, জলোচ্ছাস না।



দেশে কাপড়ের অভাব কিছুটা দূর হলো। দ্রব্যমূল্য লাগামছাড়া হলো না। বাংলাদেশের নদীতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়তে লাগলো। 

 বাংলাদেশের মানুষ মনে করতে লাগলো অনেক দিন পর তারা এমন এক রাষ্ট্রপ্রধান পেয়েছে যিনি সত্‍। নিজের জন্য বা নিজের আত্নীয়স্বজনের জন্য টাকা পয়সা লুটপাটের চিন্তা তার মাথায় নেই।


 বরং তার মাথায় আছে দেশের জন্য চিন্তা। তিনি খাল কেটে দেশ বদলাতে চান। জিয়া মানুষটা সত্‍ ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। লোক দেখানো সত্‍ না, আসলেই সত্‍। তার মৃত্যুর পর দেখা গেল জিয়া পরিবারের কোনো সঞ্চয় নেই।


" হুমায়ূন আহমদ। (দেয়াল, পৃষ্ঠা-১৯৩)


 সামনে থেকে নেতৃত্ব দেওয়া একজন প্রেসিডেন্টের নাম জিয়াউর রহমান।

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home