Monday, April 19, 2021

কাবা শরীফ কি পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত, প্রমান ও যুক্তি দিয়ে বোঝাব

প্রথমত, এই ধরণের কথার কোনো ভিত্তি নেই৷ কাবা শরীফ পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত, এমন কথা কুরআনের কোথাও বলা হয়নি৷ হাদিসেও পাওয়া যায়না৷ পুরোটাই বানোয়াট৷ মুসলমান হিসেবে ঈমানের যে মূল সাতটি বিষয়ে দৃঢ় বিশ্বাস স্থাপন করা আবশ্যক, তার ভিতর কাবা শরীফ পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত, এটি অন্তর্ভুক্ত নয়৷ সুতরাং, এটা বিশ্বাস না করলে আপনি কাফের হয়ে যাবেননা৷

দ্বিতীয়ত, গোলাকার (গোলকাকার) জিনিসের পৃষ্ঠের প্রতিটা বিন্দুকেই কেন্দ্র হিসাবে বিবেচনা করা যায়৷ একটা ফুটবলের পৃষ্ঠের প্রতিটা বিন্দুতেই কেন্দ্র৷ অবশ্যই আমরা এখানে পৃথিবীর অভ্যন্তরেে অবস্থিত কেন্দ্রের কথা বলছিনা৷ বরং, তা পৃষ্ঠের কেন্দ্র৷ সুতরাং, সেই হিসেবে কাবা শরীফ পৃথিবী পৃষ্ঠের কেন্দ্র বিবেচিত হলে দোষের কিছু নেই৷


যারা বিজ্ঞান নিয়ে পড়েছেন, তারা জানেন, মহাবিশ্বের কোনো কেন্দ্র নেই৷ কথাটিকে অন্যভাবে বললে, প্রতিটি বিন্দুই মহাবিশ্বের কেন্দ্র৷ (যারা এর ব্যাখ্যা জানেননা, তারা নিজ দায়িত্বে জেনে নিবেন৷) সেই হিসেবে কাবা শরীফ শুধু পৃথিবীর কেন্দ্রই নয়, বরং মহাবিশ্বের কেন্দ্র হিসেবেও বিবেচিত হতে পারে৷ আপনি গাণিতিকভাবে হিসাব করলেও এটা ভুল নয়৷

তৃতীয়ত, ভোগলিকভাবে বিবেচনা করলে আসুন বিশ্বমানচিত্রে কাবা শরীফের অবস্থান দেখে নেই—


ছবিতে লাল ফোটা চিহ্নিত স্থানটি কা\"বা শরীফ৷ ভৌগলিক মানচিত্রের অনুসারে পৃথিবী পৃষ্ঠের কেন্দ্র হল 0° অক্ষরেখা ও 0° দ্রাঘীমা রেখার মিলনস্থল৷ সেটা আফ্রিকা মহাদেশের পশ্চিম অবস্থিত আটলান্টিক মহাসাগরের উপকূল বর্তী একটি স্থান৷ কিন্তু, যদি জলভাগটুকু বাদ দিয়ে পৃথিবীর স্থলভাগটুকুকে কল্পনা করেন, তবে মোটামুটিভাবে মক্কায় অবস্থিত কা\"বা শরীফ স্থলভাগের মাঝখানে অবস্থিত হয়৷ কাকতলীয় হলেও আন্তর্জাতিক ম্যাপের স্থলভাগের প্রায় মাঝখানেই এটি পড়ে৷ তবে পুরো পুরি মাঝখানে মনে হয়না৷

মানচিত্রে আরেকটি স্থান লাল ডট দ্বারা চিহ্নিত; সেটি হল বাইতুল মুক্বাদ্দাস, ফিলিস্তীন৷ যদি সাতটি মহাদেশ পরস্পর সংলগ্ন করা হয়; তবে দেখতে পাবেন, কা\"বা শরীফের চেয়ে বাইতুল মুক্বাদ্দাসই মাঝখানে হওয়ার দাবীদার৷ আর যারা জানেন, তারা জানেন যে বাইতুল মুক্বাদ্দাস মুসলমানদের প্রথমিক কিবলা ছিল৷ পরবর্তীতে মহান আল্লাহ তায়ালা সুরা বাক্বরাহর একটি আয়াতে কা\"বা শরীফকে কিবলা হিসেবে ঘোষণা করেন৷ তখন থেকেই মহানবী (স) ও তার সাহাবীগণ কাবা শরীফের দিকে ফিরে নামাজ আদায় করা আরম্ভ করেন৷

চতুর্থত, এগুলো কেবল আনুমানিক একটা হিসাব, যা মানচিত্রে তাকালে আমরা দেখতে পাই৷ একেবারে পূঙ্খাণুপূঙ্খ হিসাব পেতে খাতা কলম আর কম্পিউটার নিয়ে ভূমি জরিপের কাজে নেমে পড়ুন৷ অতঃপর প্রপ্ত ফলাফল আমাকে জানানোর অনুরোধ রইল৷ প্রশ্ন কর্তা প্রমাণ ও যুক্তি চেয়েছেন, আমি তাই সপক্ষে কিছু প্রমাণ ও যুক্তি দিলাম৷ যদি বিপক্ষে যুক্তি চান, তাও দেওয়া যাবে, ইনশাআল্লাহ৷ তবে, এসব গৌণ বিষয় নিয়ে মারামারি করার কিছু নেই৷

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home