HSC প্রথম ও দ্বিতীয় পত্র বইটা কিভাবে পড়লে ভালোভাবে শেষ করা যাবে?
যেহেতু আমি একজন H.S.C পাশ পরীক্ষার্থী, তাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি ; চাইলে গ্রহণ করতে পারেন-
বিশ্বে যখন করোনার ছড়াছড়ি, মনে তখন আনন্দের ছড়াছড়ি চলছিলো। কারণ বুঝতে নিশ্চয়ই বাকি নেই। কিন্তু এই আনন্দই কাল হয়েছে আমার। মহানন্দে ঘরে শুয়ে, বসে, পড়ে, না পড়ে দিন কাটিয়েছি। এর মাঝে লকডাউন ছাড়ার সাথে সাথে অফার আসলো গ্রামের বাড়ি যাওয়ার, গ্রামের বাড়ি যাবো বলে কথা হাত ছাড়া কি করা যায়! চলে গেলাম সেখানে গিয়েছি কিন্তু কোনো বইপত্র ছাড়াই এটাও ছিলো আমার জীবনের আরেকটি ভুল। এখন যখন পড়তে বসি বুঝতে পারি কিভাবে পড়া উচিত ছিলো। আজ সে আলোচনাই আপনাকে শুনাচ্ছি-
1. যেহেতু H.S.C এর বইগুলো S.S.C এর বইগুলোর মতো নয়। তাই আমি প্রথমত আপনাকে পরামর্শ দিবো ১ম বর্ষ ও ২য় বর্ষে ১ম ও ২য় পত্র কলেজ পড়াক কিংবা না পড়াক, আপনি চালিয়ে যাবেন। যদি না বুঝে থাকেন সেখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখে দিয়ে পড়া চালিয়ে যাবেন।
2. রিডিং পড়া চালিয়ে যাবেন। কেননা, যদি আপনি বইগুলো রিডিং পড়েন তবে ম্যাম কিংবা স্যার যে লেকচার দিয়ে থাকেন তা ভালোভাবে বুঝতে পারবেন।
3. ম্যাম কিংবা স্যার যে লেকচার দিবেন তাতে সীমাবদ্ধ থাকবেন না। বরং, নিজে বাসায় নির্জনে বসে পড়বেন।
4. টপিক অল্প নিবেন প্রয়োজনে প্রতিদিন কোনো এক অধ্যায়ের মাত্র একটি পাঠ নির্বাচন করবেন। তারপর, তা মনোযোগ দিয়ে পড়বেন।
5. সবাই যদি আপনাকে বলে থাকে ১৮ কিংবা ১৬ ঘন্টা পড়তে। আমি বলবো আপনার পড়ার সময় ঘন্টা হিসেব করবেন না। হিসেব করবেন আজকে কতটুকু পড়বেন আর কতটুকু পড়েছেন।
6. প্রতিদিন খবর শুনবেন এবং পত্র-পত্রিকা পড়বেন।
7. বিভিন্ন গল্পের বই পড়বেন।
8. মাসিক কিংবা দ্বি-মাসিক ম্যাগাজিন পড়বেন।
9. পড়ার মাঝে খেলা-ধুলাও করবেন।
10. আব্বু-আম্মুর সাথে সবচাইতে বেশি সময় অতিবাহিত করবেন।
11.মাঝেমধ্যে বন্ধু কিংবা পরিবারের সাথে ঘুরতে যাবেন।
12. সামাজিক কাজে অংশগ্রহণ করবেন।
আমি দুঃখিত আপনার টপিকের বাহিরেও কিছু কথা বলে ফেলেছি। যদি কাজে আসে দোয়াপ্রার্থী। এগুলো আমার জীবন থেকেই নেয়া, তাই শেয়ার করা।


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home