ব্ল্যাক ফাঙ্গাস
বাংলাদেশ করোনার পরে প্রথমবারের মতো ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমিত হচ্ছে

ব্ল্যাক ফাঙ্গাস কি।
এটি ছত্রাক জনিত রোগ। মিউকোর মানে একটি ছত্রাকের সংস্পর্শে এ রোগ বিস্তার লাভ করে। এর আবাস সাধারণ মাটি, ফলফলাদি, গাছপালা, সার এবং শাকসবজি তে। নাক, ও সুস্থ মানুষের শ্লেষ্মার মধ্যে ও স্বাভাবিকভাবে থাকতে পারে। এরা মস্তিষ্ক ও ফুসফুসে আক্রমণ করে। কোভিড ১৯ আক্রান্ত ব্যক্তিদের ফুসফুস দুর্বল থাকে তাই তারা এ রোগে আক্রমণ হওয়ার ঝুকি বেশি।
তবে এটা সংক্রামক নয় তাই এটা নিয়ে ভীত হওয়ার দরকার নেই।
ব্ল্যাক ফাঙ্গাস এর উপসর্গ
# নাক বন্ধ হয়ে যাওয়া এবং রক্ত পড়া।
# চোখে ব্যথা এবং চোখ ফুলে যাওয়া।
# চোখের পাতা ঝুলে যাওয়া।
# চোখে ঝাপসা দেখা, যা থেকে পরে দৃষ্টিশক্তি চলে যেতে পারে।
# নাকের চামড়ার চারপাশে কালো ছোপ ছোপ দাগ দেখা দেয়।
সুরক্ষা পাওয়া উপায়
* ধুলো বালি রয়েছে এমন জায়গা থেকে এড়িয়ে যাওয়া।* প্রাকৃতিক দুর্যোগে স্থাপনা পানিতে ক্ষতিগ্রস্থ হয়েছে সেসব স্থান থেকে এড়িয়ে চলা।
* কোনো কারনে চামড়া কেটে গেলে তা যেন ধুলো বালি না পড়ে খেয়াল রাখা।
* কোভিড ১৯ আক্রান্ত রোগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা।
* রোগীকে অক্সিজেন দেওয়ার সময় পরিচ্ছন্ন থাকতে হবে।
* মাস্ক ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকতে হবে।





0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home