শেষ করে এরদোগান লেবুর শরবত আর তিলের পাউরুটি বেচতেন। পরিবারের তেমন বিত্ত ছিল না। সত্তরের দশকে হাই স্কুলে থাকাকালে এরদোগান জাতীয় সালভেশন পার্টি নামে একটি ইসলামী রাজনৈতিক যুব সংগঠনের চেয়ারম্যান নির্বাচিত হন।
ইস্তাম্বুলের মারমারা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন। ভালো ফুটবল খেলতেন। খেলাধুলা ছেড়ে ইস্তাম্বুলের পরিবহন কর্তৃপক্ষের একটি চাকরী নিলেন। কিন্তু কর্তৃপক্ষের দাবি চাকরি করতে হলে গোঁফ কেটে ফেলো। শেষে চাকরিটাই ছাড়লেন।
এরদোগান ১৯৫৪ সালের ২৬ ফেব্রুয়ারি ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৭৮ সালে এমস এমিন এরদোগানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাঁর প্রথম পুত্র আহমেট বুরাক ১৯৭৯ সালে জন্মগ্রহণ করেন।
এরদোগান ১৯৮১ সালে মারমারা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেন।
১৯৮৫ সালে ইস্তাম্বুল সিটি ওয়েলফেয়ার পার্টির প্রধান হন, বয়স ছিল তখন মাত্র ৩১ বছর। তাঁর দ্বিতীয় কন্যা এবং চতুর্থ সন্তান সুম্যিয়ে (Sumeyye) একই বছর জন্মগ্রহণ করেছিলেন।
১৯৯৪ সালে এরদোয়ান যখন ইস্তাম্বুলের মেয়র হন, তখন তিনি একজন ৪০ বছরের ডার্ক হর্স প্রার্থী ছিলেন। মূলধারার মিডিয়া তাঁকে বিদ্রূপ করত।
কিন্তু পরে এমনকি তাঁর সমালোচকরাও স্বীকার করেছেন যে তিনি ইস্তাম্বুলকে পরিষ্কার ও সবুজ করে তুলতে ভাল কাজ করেছেন। কেন তার সমর্থকরা তাকে খুব বেশি ভালবাসে? এরদোগান ইস্তাম্বুলের মেয়র হয়েই মানুষের হৃদয় জিতেছিলেন।
কবিতা পাঠের জন্য এরদোগানকে কারাদন্ডে দন্ডিত করা হয় এবং তাকে ইস্তাম্বুল মিউনিপিক্যালিটির দায়িত্ব ছাড়তে বাধ্য করা হয়েছিল।
২০০১ সালের ১৪ আগস্ট একে পার্টি (জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি) গঠন করেন। ২০০৩ সালে ৪৯ বছর বয়সে প্রধানমন্ত্রী হন। ২০১৩ সালে অভ্যুত্থানের প্রয়াস তাকে থামাতে পারেনি। তুরস্কের জনগণের নির্বাচিত প্রথমবারের রাষ্ট্রপতি হন ২০১৪ সালে।
এরদোগানের বিখ্যাত "ওয়ান মিনিট"
রাষ্ট্রপতি রেসেপ তাইয়েপ এরদোয়ান জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেলকে "ইসলামী সন্ত্রাস" এই অভিব্যক্তিটি ব্যবহার না করার জন্য উপদেশ দেন।
‘ইসলামপন্থী সন্ত্রাস’ এই কথাটা আমাদের মুসলমান হিসাবে মারাত্মকভাবে দুঃখিত করে। এ জাতীয় অভিব্যক্তি ব্যবহার করা ঠিক নয়, কারণ ইসলাম ও সন্ত্রাস সম্পর্কহীন। ইসলামের আক্ষরিক অর্থ শান্তি, এটি সন্ত্রাসের সাথে জড়িত হতে পারে না। সুতরাং, সন্ত্রাসের সাথে এর উল্লেখ এই ধর্মের অনুগামীদের দুঃখ দেয়।
রিসেপ তাইয়েপ এরদোয়ান মুসলিম বিশ্বের এক মহান নেতা, একজন দুর্দান্ত রাজনীতিবিদ, মুসলিম উম্মাহর জন্য একটি আশা। তিনি আন্তর্জাতিক ইভেন্টে মুসলিম জাতির প্রতিনিধিত্ব করেন এবং সারা বিশ্বের রাষ্ট্রহীন, নির্বাসিত ও নিপীড়িত মুসলমানদের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেন।
পশ্চিমা আন্ডারওয়ার্ল্ডের বিরুদ্ধে তাঁর শক্তিশালী অবস্থান, মধ্য প্রাচ্যের রাজনৈতিক ক্ষেত্রে শ্রদ্ধাশীল এবং শক্তিশালী উপস্থিতির জন্যে তিনি মুসলমানদের প্রিয় নেতা।